চাঁদপুরের হাইমচরে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে আলগী বাজার সদর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারীর নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।