প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার সাত, গাঁজা উদ্ধার

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ছয় আসামিসহ ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন সিআর পরোয়ানাভুক্ত আসামি হলেন—মো. জলিল, জাহিদ হোসেন টিটু (২৬) ও মো. জাবের হোসেন। এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রফিক (৫১) এবং নিয়মিত মামলার আসামি মো. জাকির হোসেন (৫০) ও মো. কামাল হোসেন (৪০) রয়েছেন।

অন্যদিকে, একই দিনে পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণ কেরোয়া এলাকার সর্দার বাড়ির প্রধান ফটকের সামনের পাকা সড়ক থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. দিদার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ কেরোয়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ, এসআই মো. হুমায়ুন কবির, এএসআই মো. শাখাওয়াত, এএসআই মো. বেলাল হোসেনসহ পুলিশের একাধিক দল এসব অভিযানে অংশ নেয়। অপর মাদকবিরোধী অভিযানে এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দায়িত্ব পালন করেন।

গ্রেফতারকৃত ছয় আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, গাঁজাসহ গ্রেফতার দিদার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকেও আদালতে পাঠানো হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন