১৪ নভেম্বর ২০২৬ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে চাঁদপুর দাম্মাম প্রবাসী ব্যবসায়ী হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ফারুক মোল্লার সাথে শুভেচ্ছা বিনিময়।
শুভেচ্ছা বিনিময় শেষে নিজের লেখা স্মৃতি সমাহার বইটি উপহার হিসেবে তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি- সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপটি প্রবাসী ফোরামের সভাপতি তাজুল ইসলাম গাজী, চাঁদপুর সদর প্রবাসী রাজ্জাক গাজী, মো: রাজু, মোঃ সোহেল , হাজীগঞ্জ উপজেলা প্রবাসী ফয়েজ আহমেদ, মোঃ ইউনুস, মো: নাইম প্রমুখ।
প্রবাসের মাটিতে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলার প্রবাসীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।