প্রিন্ট তারিখ: ১৩ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের সুবিদপুরে জামায়াতের মানবিক উদ্যোগ, টিন পেলেন তিন অসহায় পরিবার

মো. জসিম রহমান
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুবিদপুরে অসহায় তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বসতঘর মেরামত ও বসবাসের দুর্ভোগ লাঘবে পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

টিন সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—সুবিদপুরের ইয়াকুব আলী পণ্ডিত বাড়ির শারীরিক প্রতিবন্ধী জালাল, তমিজ উদ্দিন মিজি বাড়ির সবুজ এবং খান বাড়ির আ. রাজ্জাক। আর্থিক সংকটে থাকা পরিবারগুলো এমন পরিস্থিতিতে ঢেউটিন পেয়ে তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-আর্থিক অনটনের কারণে ঘরের প্রয়োজনীয় মেরামত করা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে টিন পেয়ে তাঁদের অনেক উপকার হয়েছে।

টিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার (পরান)।

এ সময় তিনি বলেন- আমরা গত ১৬ বছর নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পার করেছি। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মূলত সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও এসব মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের তেমন কোনো কার্যকর উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদের, ৯নং ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক খোকা, জামায়াত নেতা আল-আমিন, শাহাপরান ও মোবারকসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন