প্রিন্ট তারিখ: ১১ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পুকুর থেকে নিষিদ্ধ সংগঠন আ. লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের ম-র-দে-হ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। মা-রা যাওয়া মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি।

জানা গেছে, এদিন পুকুরের পানিতে দুলাল আলমের ম-র-দে-হ ভাসতে দেখতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বার করেন। এসময় তার মাথায় র-ক্তা-ক্ত ও আঘাতের চিহৃ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

এদিকে সাবেক ইউপি সদস্য দুলাল আলমের ম-র-দে-হ উদ্ধারের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা হ-ত্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। তারা তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের ম-র-দে-হ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমাদের কাজ (তদন্ত) করছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন