প্রিন্ট তারিখ: ১১ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী লিটন ফরাজী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মো. লিটন ফরাজী। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। নিজ এলাকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

মো. লিটন ফরাজী নিজ বাড়ির ফরাজী বাড়ি বাইতুল আমান জামে মসজিদের একজন সম্মানিত সদস্য। এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ লক্ষ্যে তিনি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন