প্রিন্ট তারিখ: ১১ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নয় নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে ও মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরবেলা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— গুপ্টি পূর্ব ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র (৫০), পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মো. শহিদ উল্যা খাঁন (৫২), বালিথুবা পশ্চিম ইউনিয়নের মো. আজগর গাজী (৪১), রূপসা উত্তর ইউনিয়নের মো. দেলোয়ার (৩২), ফরিদগঞ্জ পৌর এলাকার আল-আমিন (২১), মেহেদী হাসান (২৩), ওমর হোসেন (২০), সাইফুল ইসলাম (২৩) এবং রূপসা উত্তর ইউনিয়নের তৌহিদুল ইসলাম তামজিদ (২২)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এদের মধ্যে বেশ কয়েকজনকে পৌর এলাকায় মিছিলের পূর্বপ্রস্তুতির সময় গ্রেফতার করা হয়। বাকিদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন