প্রিন্ট তারিখ: ০৯ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের পশ্চিম বড়কুলে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে আলোচনায় নুরুল আমিন হেলাল

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. নুরুল আমিন হেলালকে ঘিরে আবারও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ,সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ইউনিয়নের নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন,সামাজিক সমস্যা নিরসন এবং অসহায় মানুষের সহযোগিতায় তার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরছেন সমর্থকরা। বিশেষ করে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের খোঁজখবর নেওয়া,সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার চেষ্টা করাকে তার ইতিবাচক দিক হিসেবে দেখছেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,নুরুল আমিন হেলাল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন। তরুণ, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা অব্যাহত থাকলে ভবিষ্যতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাদের প্রত্যাশা।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “চেয়ারম্যান নুরুল আমিন হেলাল সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশেন। এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন। আমরা চাই, তিনি ভবিষ্যতেও মানুষের পাশে থাকুন।”

আরেক বাসিন্দা বলেন, “উন্নয়নমূলক কাজের পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়েও তাকে সক্রিয় দেখা যায়। এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তার মতো জনপ্রতিনিধির প্রয়োজন।”

এদিকে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে আলোচনায় থাকার বিষয়ে মো. নুরুল আমিন হেলাল বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করে। পশ্চিম বড়কুল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামোগত কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাও জনপ্রতিনিধির দায়িত্ব। আমি সবসময় সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন