প্রিন্ট তারিখ: ০৮ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য— “করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের অগ্রগতিতে সমবায় সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন