প্রিন্ট তারিখ: ০৮ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলবে মেহেদী আহমেদ সাওনের নেতৃত্বে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব পৌরসভার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী আহমেদ সাওনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ নুর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য মেহেদী হাসান মান্না, মতলব পৌর ছাত্রদল নেতা মোঃ ইমন খান, সিয়াম আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচির মাধ্যমে দিবসটি স্মরণে সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন