প্রিন্ট তারিখ: ০৭ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করে। তাছাড়া ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই, শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে জানতে হলে পড়তে হবে এবং এ ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার। বক্তব্য শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত, মিলাদ ও দোয়া-মাহফিল পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো’সহ সকল শহীদের মাগফেরাত, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ। এসময় অন্যান্য শিক্ষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন