প্রিন্ট তারিখ: ০৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে দক্ষিণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ খান, সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম কিরন, এডহক কমিটির সদস্য মো. ফয়সাল খন্দকার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন