প্রিন্ট তারিখ: ০৭ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিন মিশাল কোম্পানির সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬

সৌদি সরকারের ভীষণ ২০৩০কে সামনে রেখে বিন মিশাল গ্লোবাল কোম্পানি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বাড়ছে বাংলাদেশীদের কর্মসংস্থান, তাদের আয়কৃত অর্থ যাচ্ছে বাংলাদেশে, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।

সেই বিন মিশাল কোম্পানির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং মানুষের কাছে বিতর্কিত করার লক্ষ্যে সম্প্রতি অন্যের টিকিটের টাকা রিফান্ড করতে আসা মাহমুদ নামের এক প্রতারক ও তার অনলাইন সহযোগী নিলয়কে হাতেনাতে ধরার পর বিন মিশাল ট্রাভেলসের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যাচার চালাচ্ছে দুই প্রতারক।

মিথ্যে অপপ্রচার এর প্রতিবাদে বিন মিশাল কোম্পানির পক্ষ থেকে ৫ নভেম্বর ( বৃহস্পতিবার) রাতে সংবাদ সম্মেলন রিয়াদের হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর সহ দুই প্রতারকের মিথ্যাচারের বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন বিন মিশাল কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, মাইল কোম্পানির সিইও নারী উদ্যোক্তা নাসিমা বেগম।

বিন মিশাল কোম্পানির চেয়ারম্যান বলেন কোন ব্যক্তির ভিডিও পোস্ট, মিথ্যে প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য প্রবাসীদের আহবান জানিয়েছেন। মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবেন বলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন