প্রিন্ট তারিখ: ০৪ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হুজাইফা নামের চার বছর বয়সি এক শিশু মারা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ফজলে রাব্বির একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুতে পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ির উঠানেই খেলাধূলা করছিল শিশু হুজাইফা। এরপর বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের শিশুর প্রতিবেশী কাজী সম্রাট জানান, জানতে পেরেছি সকালে ঘুম থেকে উঠে অন্যান্য শিশুদের সাথেই বাড়ির উঠানো খেলাধূলা করছিল শিশু হুজাইফা। খেলাধূলার এক ফাঁকে হয়তো সকলের অগোচরে শিশুটি পুকুরের গিয়ে পানিতে তলিয়ে যায় এবং সাঁতার না জানায় সে পানিতে ডুবেই মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু হুজাইফা মারা গেছে। তিনি বলেন, যেসব শিশুরা সাঁতার জানেনা, সেসব পারিবারের সদস্যদের আরো বেশি সর্তকতা ও সচেতন থাকতে হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন