প্রিন্ট তারিখ: ০২ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে বিএমটি পরীক্ষায় পাসের হার ৮১.৬৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ২০২৬ সালের এইচএসসি বিএমটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সন্তোষজনক সাফল্য অর্জন করেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৯ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬৫ শতাংশ।

ফলাফলে ২ জন শিক্ষার্থী এ প্লাস (A+) এবং ৮৬ জন শিক্ষার্থী এ (A) গ্রেড অর্জন করেছে। এছাড়া ১ জন শিক্ষার্থী এ মাইনাস (A-) গ্রেড পেয়েছে। অন্যদিকে, পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোদেজা বেগম বলেন, “প্রকাশিত ফলাফলে আমরা সন্তুষ্ট। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যারা উত্তীর্ণ হয়েছে, তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি যারা অকৃতকার্য হয়েছে, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন