চাঁদপুরের হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেঙ্গুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন হাইমচর গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।