প্রিন্ট তারিখ: ০১ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ফলাফলে শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ 

শান্তু ধর
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬

কচুয়ায় এইচএসসিতে পাশের হার ৩৯.৯৬%,জিপিএ- ৫ পেয়ে মাত্র ৩ জন। ৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ উত্তীর্ণ হয় ৬২৯ জন। ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ কলেজ থেকে ১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১জন জিপিএ- ৫ সহ উত্তীর্ণ হয় ১৫৬ জন। পাশের হার ৯১.২৩%।আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে ১৮৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৯৭ জন।পাশের হার ৫১.৬ %।

ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ কলেজ,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে একজন করে সমগ্র উপজেলায় জিপিএ ৫ পেয়েছে ৩ জন।

কচুয়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ৩ জন । পাশের হার ৫০%।

সাচার ডিগ্রী কলেজ থেকে ২১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮ জন কৃতকার্য হয়ে ফলাফলের নিম্মে রয়েছে।

অপরদিকে আলিম পরীক্ষায় ১৪ টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ২৯৫ জন।পাশের হার ৬৪.১৩%। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৭ জন কৃতকার্য হয়ে ফলাফলের শীর্ষে রয়েছে।

মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮ জন কৃতকার্য হয়ে ফলাফলের নিম্মে রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন