‘নতুন রূপে নতুন সাজে, মাপে দামে ও ব্র্যান্ডের বিশ্বস্ত প্রতিষ্ঠান’—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী ,বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সেভেন রিং কোম্পানির ম্যানেজার মোতালিব হোসেন, এরিয়া ম্যানেজার ফায়েজুর রহমান, হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মহিন উদ্দিন ও লেয়াকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশন দীর্ঘদিন ধরে শাহরাস্তির কালিয়াপাড়ায় প্রথম শাখার মাধ্যমে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ এবং ক্রেতাদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে শাহরাস্তি গেটসংলগ্ন দোয়াভাঙ্গা পূর্ব বাজারে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো।