প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

ভুলবশত অন্য নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে গ্রাহকের মুখে হাসি ফেরালেন হাজীগঞ্জ থানার ওসি কাওসার

মো. জসিম রহমান
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬

ভুলবশত অন্যের বিকাশ নম্বরে চলে গিয়েছিল কষ্টার্জিত টাকা। সেই টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছিল দুশ্চিন্তা। তবে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়ার উদ্যোগে উদ্ধার হয়েছে সেই টাকা। প্রকৃত গ্রাহকের হাতে টাকা ফিরিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে হাজীগঞ্জ থানা-পুলিশ।

জানা যায়, এক গ্রাহকের টাকা উত্তোলনের সময় ভুলবশত টাঙ্গাইলের ভূঞাপুর এলাকার এক ব্যক্তির বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। পরে টাকা ফেরত পেতে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী।

বিষয়টি জানার পর হাজীগঞ্জ থানার ওসি কাওসার আলম ভূঁইয়ার উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। একপর্যায়ে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ভুল নম্বরে টাকা চলে গেলে অনেকেই তা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। এমন পরিস্থিতিতে পুলিশের সহযোগিতায় নিজের টাকা ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী গ্রাহকের মনে।

জনগণের বিপদে পাশে দাঁড়ানো এবং মানুষের হারানো অর্থ ফিরিয়ে দিতে পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ইতিবাচক প্রত্যাশা তৈরি করে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন