চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুর রহমান পবিত্র ধর্মীয় আবহে ওড়পুর হযরত কাজী করমুল্লাহ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বাদ আসর নামাজের পর তিনি মাজার শরিফ জিয়ারত করেন। এ সময় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সামছুল আলম প্রধানিয়া।
দোয়া-মোনাজাতে মো. আরিফুর রহমানের আগামী দিনের পথচলার সফলতা,দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাজার জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু হয়।
স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো. আরিফুর রহমানের এ উদ্যোগকে তাঁর নির্বাচনী কার্যক্রমের সূচনা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী পথচলার শুরুতে তিনি মহান আল্লাহর রহমত কামনার পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাজার শরিফ জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে মো. আরিফুর রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণায় নতুন মাত্রা যুক্ত হলো।