মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মতলব স্পোর্টিং ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়ন্তী ভৌমিক। রবিবার (২৫ অক্টোবর) ক্লাবের সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয়।
খেলাধুলার প্রসার, সাংগঠনিক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য কাজ করতে হবে।