প্রিন্ট তারিখ: ২৮ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় বসতঘরে টিন কেটে চুরি, নগদ টাকা,স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ

শান্তু ধর
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬

কচুয়ায় বসত ঘরের টিনকেটে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট ও জমিজমার দলিলসহ আসবাবপত্র মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের দারচর গ্ৰামের মসজিদ বাড়িতে এই ঘটনা ঘটে।  এই ঘটনায় ভুক্তভোগী ওই বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী প্রবাসী জানান, গত শনিবার দিনে পরিবার সকলে মিলে শ্বশুরবাড়িতে বেড়াইতে যাই। গতকাল সোমবার সকালে বাড়িতে এসে দেখি আধাপাকা বিল্ডিং এর দরজা জানালা সকল কিছু  ঠিক আছে। রুমের ভিতর প্রবেশ করে দেখি ঘরের কার ছিদ্র করে রেখেছে এবং স্টিলের আলমারি খোলা, রুমের  মালামাল সকল কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। খোঁজাখুঁজি করে দেখি স্টিলের আলমারি থাকা ৬ ভরি স্বর্ণ, ১ হাজার ৭শত সৌদি রিয়াল, নগদ এক লক্ষ টাকা, পাসপোর্ট, একটি এন্ড্রয়েড সেট মোবাইল, বাড়ির জমি জমা দলিলসহ ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে ।

তিনি আরো জানান, চোর চক্র আধা পাকা বিল্ডিং এর টিনের চাল খুলে প্রবেশ করে কার ছিদ্র করে মই দিয়ে নিচে নেমে মালামাল গুলো চুরি করে পুনরায় মই দিয়ে ওই ছিদ্র বের হয়ে চলে যায়। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায় বিচার দাবি করছি‌‌।

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, চুরির ঘটনাটি তদন্ত করছে। পরবর্তীতে চোরের বিষয়টি শনাক্ত হলে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন