ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন।
শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হেলাল উদ্দিন বলেন, বিগত দিনে রাষ্ট্রের বিভিন্ন সংকট ও প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সর্বদা কাজ করে গেছেন। পাশাপাশি তাঁরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভবিষ্যতেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার ফরিদগঞ্জ পৌরসভার টিএনটি মোড়ে হাফেজ মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন হাফেজ মাছুম বিল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি সফিকুর রহমান রাজু।
এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার কার্যকরী সদস্য মো. মোরশেদ আলম ও মাওলানা রেদওয়ানুল করিম রাকিব; ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফয়সাল; ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ইসমাইল হোসেন আকন্দ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মো. হাবিবুর রহমান। এ ছাড়া ওয়ার্ড ও পৌর শাখার দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।
সম্মেলনের শেষে প্রধান অতিথি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন ।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি হিসেবে মো. আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সবুজ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়।