প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

ক্রোড়পত্র

ফুয়াদ হাসান
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬

একটু হলেও কাঁদো

বারবার হাসতে চেয়ো না।
নির্মাণের দায় নাও
নিজেও নির্মিত হও ভেঙ্গে।

জন্ম থেকে মৃত্যু
আশ্চর্য ভ্রমণ এক পৃথিবীতে।
কর্মব্যস্ত সূর্য, চন্দ্র, সমুদ্র, আকাশ
চির বহমান বাতাস, তরুলতা, ঘাস, ফুল, পাখি
বিশাল সৃষ্টি জগত।

উদ্ভাসিত হও তুমিও সৃষ্টির আনন্দধারায়
দ্বিধা নয়, ভয় নয়, নয় সংশয়
ফুলের বাগান হোক তোমার হৃদয়।
আহারে মানব জমিন
অজন্ম অনাবাদি রয়ে গেল হায়
চষতে যদি ফুলতো সোনা সম্ভাবনার মাঠে।

চোখ বুজে দেখো
প্রতিটি ভোর আসে
নতুন সম্ভাবনার বার্তা নিয়ে
মেধার লাঙ্গল চালিয়ে
শ্রমে ও ঘামে
ফসল ফলাও সমৃদ্ধির।

অস্তমৃত সূর্য, বিষন্ন বিকেল
ধূসর গোধূলি কিংবা সফেদ কাপড়ে মোড়া লাশ
বার্তা দিয়ে যায় প্রত্যহ
জীবন আমাদের একটাই।

জীবন যুদ্ধ ক্ষেত্র
জ্বলে উঠো হে তরুণ আপন শক্তিতে
মেধা ও প্রজ্ঞায় অনির্বাণ

তারুণ্য তোমার জ্বলসে উঠুক মুগ্ধ তলোয়ার হয়ে।

ফলবান বৃক্ষ ফলভারে হয় নত
হে বন্ধু তুমিপ তারই মত
বিনয়ী ভদ্র হও – অহংকারে স্ফীত হয়ো না
মনে রেখো।

কঠিন হওয়া বড়ই সহজ
সহজ হওয়া বড়ই কঠিন কাজ।
দরজা খুলে দাও
জানালা খুলে দাও
আলো আসুক, বাতাস আসুক
বেড়ে উঠুক স্বপ্নেরা প্রতিদিন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন