আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ আলী পক্ষে গণসংযোগ করেছেন শাহ মোহাম্মদ আলী স্থানীয় এলাকাবাসী, সমর্থক ও নেতাকর্মীরা।
গত কাল রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ড শংকরপুর , এলাকায় এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন শাহ মোহাম্মদ আলী ও নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো, সুমন পাটোয়ারী, আব্দুল আলী, মনির পাটোয়ারী, আবুল খায়ের ভূঁইয়া ,বাচ্চা তালুকদার,বিল্লাল হোসেন, মিজানুর রহমান, সহ বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটার, সমর্থক ও
স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন নেতাকর্মীরা।
তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নিয়মিত গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। তাছাড়া আগামীতে জনগণের চাহিদা পূরণে ও সুখে দুখে পাশে থাকার জন্য তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, শাহ মোহাম্মদ আলী ইতোপূর্বে শাহরাস্তি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি শাহরাস্তি উপজেলার বিএনপির সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।