সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল
ইংলিশ শাখার অভিভাবক পরিষদের প্রার্থীদের সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জন করা হয়েছে।
২২ অক্টোবর রাতে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইংরেজি শাখার অভিভাবক পরিষদ নির্বাচন বর্জন করেছেন বিএনপি- সমর্থিত প্রার্থীরা।
গণমাধ্যম কর্মীদের জানান : নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি, যুদ্ধকালীন সময় নির্বাচন আয়োজন, ভোটার তালিকায় নানা অনিয়ম এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে আওয়ামী দোসর জামাতের পক্ষপাতিত্বের অভিযোগে বিএনপির প্রার্থীরা
তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনে।
এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন প্রার্থীরা।
এসময় উপস্থিত ছিলাম নির্বাচনের সভাপতি প্রার্থী ডক্টর গোলাম হাসনাইন সোহান, প্রার্থী Dr. Mahmod uz zaman. Mohammad Nurunnabi Zarief, প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ নয়ন, বিএনপি নেতা আরমান চৌধুরীর, সহ নির্বাচনে অংশগ্রহণ করা নয় জন প্রার্থী।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচন পরিচালনা কমিটি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই অস্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করেছে।
তাদের দাবি, ভোটার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে পলাতক স্বৈরাচার দোষরদের ক্ষমতায় বসানোর জন্য
এবং বহু বৈধ অভিভাবককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। একই সাথে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তোলেন প্রার্থীরা। দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্ব ও প্রভাব খাটানোর অভিযোগ এনে তারা বলেন, এমন একতরফা ও বিতর্কিত পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
প্রার্থীরা জানান, দূতাবাসে বারবার আপিল ও দাবি জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ না থাকায় তারা নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন।
অভিভাবক পরিষদের এই নির্বাচনকে ঘিরে রিয়াদের সাধারণ প্রবাসী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে প্রার্থীদের তোলা অভিযোগের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি কিংবা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।