হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ (১০০ বছর) পুর্তি ও পুনর্মিলনী উদযাপন উপলে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংসদ সদস্যের হাজীগঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রাক্তন শিার্থী ও এলাকাবাসী তাদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।
সকলের মতামতের ভিত্তিতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক বলেন, শতবর্ষ ও পুর্নমিলনীর মধ্য দিয়ে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। এখানে কারো রাজনৈতিক পরিচয় থাকবেনা। রাজনীতির উর্ধ্বে ওঠে আমরা এ প্রোগ্রামটিকে সার্বজনিন করতে চাই।
এ সময় সম্ভাব্য তারিখ হিসেবে আগামি বছরের ২৩ অথবা ৩০ জানুয়ারী নির্ধারন করে উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে নাম প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সর্বসম্মতিক্রমে প্রাক্তন শিক্ষার্থী সরকারের সাবেক অতিরিক্ত সচিব জামাল তালুকদারকে আহ্বায়ক ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক একেএম সোহরাওয়ার্দ্দীকে সদস্য সচিব করা হয়।
এছাড়া কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদকে অর্ন্তভুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন, অনলাইন ভিত্তিক রেজিস্ট্রেশনের লক্ষ্যে বিদ্যালয়ের আইসিটি শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠনে অধ্যক্ষকে দায়িত্ব প্রদান ও প্রয়োজন অনুযায়ী বেশ কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালে বিদ্যাপিঠটির শতবর্ষ পূর্ণ হয়। বিগত সরকারের আমলে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও আলোর মুখ দেখেনি। সবশেষ সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের নির্দেশনায় ও উদ্যোগে এলাকাবাসী, শিক্ষক ও প্রাক্তণ শিক্ষার্থীদের াযৌথ অংশগ্রহণে শতবর্ষ ও পুনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, শতবর্ষ প্রাচীন এ বিদ্যালয়টি এই অঞ্চলের ছেলে-মেয়েদের সুশিা লাভের গুরুদায়িত্ব মাথায় নিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। অথচ ১০ বছর অতিক্রম হয়েছে, কিন্তু শতবর্ষ উদযাপন করা হয়নি। একাধিবার উদ্যোগ গ্রহণ করা হলেও, তা আলোর মুখ দেখেনি।
তারা আরো বলেন, এবারের উদ্যোগ যেনো ভেস্তে না যায়। পদে থাকলে কাজ করবো, না থাকলে আমি নেই, তা যেনো না হয়। সবাইকে বিদ্যালয়ের একজন প্রাক্তন ও বর্তমান শিার্থী হিসেবে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অসংখ্য প্রাক্তন শিার্থী রয়েছেন, যারা বিদ্যালয়ে এসে স্মৃতিকাতর হতে চায়।
সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক হোসাঈনুল আজম, প্রাক্তণ শিার্থী সিরাজ খাঁন, জাহাঙ্গীর হোসেন, সফিকুর রহমান, শাহাদাত তালুকদার, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, কাজী জিয়াউর রহমান, সাজ্জাদ রশিদ ডেবিড, মোহাম্মদ হাবীব উল্যাহ্, রিপন সরকার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক, প্রাক্তন শিার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।