প্রিন্ট তারিখ: ২০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় চারটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃতিত্বের পরিচয় দিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর হাইমচর উপজেলা শাখার উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষার্থীরা পাঁচ, দশ, বিশ ও ত্রিশ পারা—এই চারটি বিভাগে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় পাঁচ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম। দশ পারা বিভাগে প্রথম হন একই প্রতিষ্ঠানের শাহাবউদ্দিন। বিশ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আহমেদ এবং ত্রিশ পারা বিভাগে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। চারজনই হযরত আলী (রা.) হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মুমিনবাড়ি মাদ্রাসার সভাপতি আলহাজ মাওলানা ইমদাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের দারুল হাবীব মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা এনায়েতুল্লাহ।

প্রতিযোগিতায় দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী প্রতিযোগীদের বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। পাশাপাশি সপ্তম থেকে পঞ্চদশ স্থান অর্জনকারী প্রতিযোগীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার মুহতামিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পবিত্র কোরআন হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন