প্রিন্ট তারিখ: ২০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

২১ লাখ টাকা জমা দিয়ে অবশেষে মিলল বাবা-ছেলের মুক্তি, সাথে হাততালি দিয়ে বিপাকে পরা বাদীরও জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) এবং তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) একটি প্রতারণা মামলায় জামিন পেয়েছেন। আদালতে ২১ লাখ টাকা জমা দেওয়ার পর তাঁদের জামিন মঞ্জুর হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান তাঁদের জামিনের আদেশ দেন। পরে সন্ধ্যায় তাঁরা কারাগার থেকে মুক্তি পান।

একই মামলায় আসামি কবির হোসেন লিটনও আদালত থেকে জামিন পেয়েছেন। তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাইফুল ইসলাম মোল্লা। আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার সকালে তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মোতাওয়াল্লীদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাছির। আদালতে বাবা-ছেলের জামিনের আদেশ ঘোষণার পর মামলার বাদী কবির হোসেন লিটন আদালতকক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ঘটনায় বিচারক তাঁকে সি.ডব্লিউ. (C.W.) মূলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন