প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আইদি পরিবহন বন্ধ করতে বোগদাদ পরিবহন শ্রমিকদের হামলায় আহত-৫

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪

কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আদিপত্য বিস্তার করা বোগদাদ পরিবহনের শ্রমিক দ্বারা অতর্কিত হামলায় প্রায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

২৯ নভেম্বর শুক্রবার সকালে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া আইদি পরিবহন কাউন্টারে ঘটনাটি ঘটে।

জানা যায়, ঘটনার দিন বোগদাদ পরিবহনের শ্রমিকদের সাথে আইদি পরিবহনের শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাশ্বর্বর্তি বরুড়া উপজেলার একদল যুবক স্থানিয় কিছু সংখ্যক ব্যক্তির উস্কানিতে আইদি পরিবহনের একাউন্টারে হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন আহত হয়।

এঘটনায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দীন, ট্রাফিক ইনচার্জ কামরুল ইসলাম, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম, শাহরাস্তি মডেল থানায় এসআই আতোয়ার রহমান উপস্থিত হন এবং ঘটনা নিয়ন্ত্রণ করে আইদি চলাচল স্বাভাবিক করেন।

এবিষয়ে আইদি পরিবহনের একাউন্টার ইনচার্জ মনির হোসেন বলেন, সকালে কার সাথে কি হয়েছে তা আমার জানা নেই। দুপুরে বোগদাদ পরিবহনের সমর্থনে একদল যুবক এসে কাউন্টারে হামলা চালায় এবং আমাকে ও কাউন্টারের ম্যানেজারকে মারধর করে ক্যাশ ভেঙ্গে টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

ম্যানেজার জসিম উদ্দীন বলেন, তাদের অতর্কিত হামলায় আমি ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। আমি তাদেরকে বলেছি কিছুদিন আগে আমার ওপেন হার্ডসার্জারি হয়েছে। তোমরা আমার গায়ে হাত দিওনা। তারা আমার কথা শুনেনি। তারা আমাকে মারধর করে ক্যাশ ভেঙ্গে টাকা লুট করে নিয়ে যায়। ঘটনা বুঝার আগেই তারা হামলা চালিয়ে চারদিকে ভীতি ছড়িয়ে দেয়। একপর্যায়ে তারা খাজুরিয়া বাস কাউন্টার থেকে আইদি চলাচল বন্ধ করে দেয়। পরে স্থানিয় প্রশাসনের সহযোগিতায় বাস চলাচল স্বাভাবিক হয়।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলাল উদ্দীন বোগদাদ কিংবা আইদি পরিবহন চলাচলে কেউ কাউকে বাধা প্রয়োগ না করে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। শ্রমিকদের কোন সমস্যা হলে মালিক কর্তৃপক্ষ রয়েছেন তারা আপনাদের বিবাদমান পরিস্থিতি নিরসনে ব্যবস্থা গ্রগন করবেন। অতি উৎসাহীত হয়ে কিংবা কারও উস্কানিতে আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না।

ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম বলেন, একই রুটে যখন দুটি পরিবহন চলাচল করে তখন কোন না কোন কারনে বিরোধ কিংবা বাকবিতণ্ডা হতে পারে। এতে স্বাভাবিক পরিবেশকে উত্তেজক করে না তোলার জন্য উভয় পরিবহনের শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কোন পরিবহনে শ্রমিক চিরস্থায়ী নন। আজ যারা বোগদাদে রয়েছেন তারা একদিন এক সময় আইদিতে চাকুরী করতে পারেন। তাই নিজের সুন্দর ব্যবহার দিয়ে অন্যকে সহযোগিতা করুন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম হালিম বলেন, ঘটনাটি শুনার পর ঘটনাস্থলে আমার একজন অফিসারসহ ফোর্স পাঠাই। তারা ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হন। ওই সময় হামলাকারীরা কারও কথা অথবা অনুরোধ না মেনে আইন হাতে তুলে নিয়েছেন। এবিষয়ে চাইলে আহত ব্যক্তি থানায় এসে মামলা করলে আমি মামলা নিবো। তিনি বিশেষ ভাবে স্থানিয়দের অনুরোধ করে বলেন, আপনারা সহযোগিতা করুন। আপনাদের এলাকা শান্তিতে থাকবে। তিনি বোগদাদ ও আইদি পরিবহন কর্তৃপক্ষ এবং ঘটনায় আহত ব্যক্তিদের থানায় আসার আহ্বান জানান

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন