চাঁদপুরের হাইমচর উপজেলায় সোমবার (১৯ অক্টোবর) বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস, নীলকমল ইউনিয়ন ভূমি অফিস, ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ এবং ৩নং আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি নিমগাছ, আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি নারকেলগাছ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি হরীতকীগাছের চারা রোপণ করেন।
এ ছাড়া জেলা প্রশাসক শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করে মন্দিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
জেলা প্রশাসকের এ সফরে সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।
হাইমচরে জেলা প্রশাসকের ব্যস্ত সফর: সরকারি দপ্তর পরিদর্শন, বৃক্ষরোপণ ও মন্দিরের খোঁজখবর
বিএম ফরিদ আহমেদ, হাইমচর উপজেলা প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় সোমবার (১৯ অক্টোবর) বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলাম।