শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ শাহরাস্তি উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী।
দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শাহ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ শাহরাস্তি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।