প্রিন্ট তারিখ: ১৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের মধ্যে অন্যতম বিদ্যাপিঠ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য উপযুক্ত ও যোগ্য। ৬.৩৩ একরের বিশাল ক্যাম্পাস সবুজ বনায়ন ও সুন্দর মসজিদ রয়েছে। জাতীয়করণ ছাড়া তেমন কোন কাজ নেই। প্রতিষ্ঠানটি আমার খুব কাছের। তাই এ কলেজের জন্য দায়বদ্ধতাটাও আমার বেশি।

তিনি বলেন, পড়ালেখায় যেমন করে প্রতিষ্ঠানটি কৃতিত্বে স্বাক্ষর রেখে যাচ্ছে। আমি চাই, এক্সটা কারিকুলামেও শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। এজন্য পড়ালেখার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্কের আয়োজন করতে হবে। এজন্য আমার সহযোগিতা থাকবে। বিশেষ করে বিতর্কে আমি খরচ বহন করবো।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোস্তফা মজুমদার সুমন ও এমরান হোসেন, এলাকাবাসীর পক্ষে খোরশেদ আলম ভুট্টু, শিক্ষকদের মধ্যে মোহাম্মদ মাকছুদুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নুরজাহান আক্তার ও ইউসা তাহমিন ঐশি এবং পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী আল কাউছার বেপারী ও গীতা থেকে পাঠ করেন পিয়াল দাস। এরপর উত্তোরণ শিল্পীগোষ্টি পরিবেশনায় উপস্থিতির সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের গুণীজন ও কলেজের দাতা সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্খীদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, তৌহিদা আক্তার ও মাসুদুর রহমানের যৌথ উপস্থাপনায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ, আলোচনা সভা, নৃত্য, ছড়া ও কবিতা আবৃত্তি, একক অভিনয় এবং ঢাকা থেকে আগত ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন