প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাজীগঞ্জে জশনে জুলুছ

হাসান আহমেদ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে হাজীগঞ্জে দোয়া মিলাদ ও আনন্দ মিছিল করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রায়চোঁ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার সকালে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী আনন্দ মিছিল উদযাপিত হয়।

ওই সময় জশনে জুলুছে অংশ নেয় হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নূরানী দাখিল মাদ্রাসা।  দক্ষিণ রায়চোঁ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা, দক্ষিণ রায়চোঁ  মাদরাসাতুল মদিনা।

আনন্দ মিছিলটি দক্ষিণ রায়চোঁ ভূইয়া বাড়ি বিজ সংলগ্ন সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে পবিত্র জশনে জুলুছে ঈদে মিল্লাদুন্নবী(সাঃ) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

হাজীগঞ্জ সুন্নিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. জুনায়েদ হোসাইন আল ক্বাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা  করেন আলহাজ্ব মাওলানা মুফতি মো.আবুল হাশেম মিয়াজী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা ক্বারী মো. আবু রায়হান রেজা আল কাদেরী। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মোনাজাতের ও মধ্যে দিয়ে কার্যক্রম সম্পন্ন করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন