প্রিন্ট তারিখ: ১১ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জনি মিয়াজী ও সাধারণ সম্পাদক ফজলুল হক

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ধেররা বাজারে আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সমাবেশে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন তালুকদার কিরন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু এবং হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হিরা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর শ্রমিক দলের সদস্যসচিব সোহেল রানা সোহেল ও মারুফ হোসেন লারা।

সমাবেশে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সমাবেশ শেষে হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মো. জনি মিয়াজী এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দুলাল ফকিরের নাম রয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে ফজলুল হক হাওলাদারকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মানিক খান।

কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন আবু তাহের মীর (তারু), মফু ফকির ও আলী আরশাদ সিকদার। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আহসান গাজী (বড়), সফিক গাজী ও মো. কবির হোসেন খান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহিন পাটোয়ারী। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আহসান গাজী (ছোট) ও মো. সুমন গাজী।

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. কাউছার আলম খান, সহ-দপ্তর সম্পাদক মো. আমিনুল হক সিকদার, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন হাজী,প্রচার সম্পাদক মো. শরীফ গাজী, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান গাজী, অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন এবং সহ-অর্থবিষয়ক সম্পাদক হিসেবে মো. আলমগীর মুন্সী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. মজিবুর রহমান মিজি, মো. লোকমান কবির, মো. আবু রশিদ খান, মো. সোহেল প্রধানীয়া, মো. আলম গাজী, মো. বাবুল মজুমদার, মো. খলিল ফকির, মো. কাসেম মজুমদার, মো. হাসান, মো. গণি মুন্সী ও মো. মামুন সিকদার।

নবগঠিত কমিটির নেতারা ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন