প্রিন্ট তারিখ: ১০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে রাতভর পূজামণ্ডপ পরিদর্শনে ওসি কাওসার আলম ভূঁইয়া

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া।

 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে ওসি কাওসার আলম ভূঁইয়া প্রথমে রামপুর সার্বজনীন দুর্গা মন্দির ও রামপুর চৌধুরী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপের সভাপতি বিদেশ সাহা ও সাধারণ সম্পাদক দীপক সাহা তাঁকে স্বাগত জানান। পরে তিনি রামপুর দেবালয় পূজামণ্ডপ এবং রামপুর বড় বাড়ি পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

এরপর পর্যায়ক্রমে রাজাপুর পূজামণ্ডপ, সূর্যমনি চেঙ্গাতলী পূজামণ্ডপ এবং স্বর্গীয় যামিনী কান্ত কবিরাজ বাড়ি দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। রাতের দিকে মুকুন্দসার সার্বজনীন পূজামণ্ডপ, বাকিলা বিবি রায় চৌধুরী বাড়ি পূজামণ্ডপ এবং বাকিলা মাখন মণ্ডল বাড়ি পূজামণ্ডপেও যান ওসি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, ভক্তদের উপস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ওসি মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু।

পুলিশ প্রশাসনের এ ধরনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। তাঁরা দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন