প্রিন্ট তারিখ: ১০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া মনিনাগ মোল্লা বাড়ির মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড যুবদলের সভাপতি ও নবনির্বাচিত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম (ভুট্টু) ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.এমরান হোসেন।

পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা ও ১০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহিরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,পৌর যুবদলের আহ্বায়ক মো. মারুফ খাঁন রাসেল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.মাহফুজুর রহমান রবিন,পৌর যুবদলের আহ্বায়ক মো. জহির আহমেদ জহির,১০ নং ওয়ার্ড বিএনপির

নবনির্বাচিত সভাপতি সেলিম মিয়া,সাবেক সভাপতি হেলু মেম্বার,পৌর মৎস্য দলের সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন ডিনার,

রবিউল হাসান সজল,১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাওলাদার,১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন শিপন, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. হান্নান, পৌর ছাত্রদলের

সহ-সভাপতি নয়ন মোল্লা,সাবেক যুগ্ন আহবায়ক মো. হোসেন মোল্লা, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান হোসেন সৈকতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় স্থানীয় নেতাকর্মীদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন