প্রিন্ট তারিখ: ১০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে যৌথ অভিযান: ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। অভিযানে প্রায় ১০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

০৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ৪:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর, চাঁদপুর এবং বাংলাদেশ কোস্টগার্ড হাইমচর স্টেশন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চালানো হয় মেঘনা নদীর কাটাখালি, ঈশানবালা, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক, চকিদারকান্দি, বারতহবিল এবং আজাদের খাল এলাকায়। দিনব্যাপী ও সন্ধ্যা পর্যন্ত চলা এই সাঁড়াশি অভিযানে প্রায় ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের যে দেশব্যাপী নিষেধাজ্ঞা চলছে, তা কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদীকে ইলিশের অভয়াশ্রম হিসেবে সুরক্ষিত রাখতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন