প্রিন্ট তারিখ: ০৮ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী, সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার।

এক শোক বার্তায় এবং ব্যক্তিগত ফেসবুক পোস্টে জাকির মজুমদার উল্লেখ করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব আবদুল মান্নান মিয়ার মৃত্যতে আমি গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারকে ব্যবসাবান্ধব শহর হিসেবে গড়ে তোলা, বাজার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ক্রেতার নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাবেক এই নেতা আলহাজ্ব আবদুল মান্নান মিয়া অভুতপূর্ব অবদান রেখে গেছেন।

মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার আরও বলেন, তাঁর নেতৃত্বে ব্যবসায়ীরা দীর্ঘদিন একটি সু-শৃঙ্খল বাজার ব্যবস্থাপনার মধ্যে ব্যবসা-বাণিজ্য করেছেন। হাজীগঞ্জ বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সমৃদ্ধি ঘটেছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সৌহার্দ্য ও ভীতিমুক্ত পরিবেশ বজায় ছিলো। আমি তাঁর এমন অবদানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, আল্লাহ তাকে মাগফিরাত নসীব করুন। তাকে জান্নাত দান করুন। শোক সন্তপ্ত পরিবারকে স্বজন হারানোর শোক বহন ও ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন