প্রিন্ট তারিখ: ০৬ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি: হাইমচরে পাঁচ ফার্মেসিকে জরিমানা

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারে পাঁচটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে সদর আলগী বাজারে এ অভিযান পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন ওষুধ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগ পাওয়া যায়।

অভিযানকালে ফার্মেসিগুলোর ওষুধের মেয়াদ, অনুমোদন ও বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। অনিয়ম পাওয়ায় পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অঙ্কে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি না করা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন।

জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন