প্রিন্ট তারিখ: ০৬ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি ইউথ ফোরামের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬

শাহরাস্তিতে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহরাস্তি ইউথ ফোরাম। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার ব্যক্তিগত উদ্যোগে গত সেপ্টেম্বর মাসজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় বৃক্ষনিধন রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে শাহরাস্তি ইউথ ফোরাম।

মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপন, সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, কামরুল হাসান ও ফিরোজ আহমদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আহাদুল ইসলাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও শাহরাস্তি ইউথ ফোরামের পক্ষ থেকে পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন