প্রিন্ট তারিখ: ০৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় দুই কিডনি ড্যামেজ—৭ বছরের শিশু শাকিবের বাঁচার আকুতি!

শান্তু ধর
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬

একটি ছোট্ট শিশু… বয়স মাত্র ৭ বছর। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল খেলনা, স্কুলের বই আর বন্ধুদের হাত; সেই বয়সেই শাকিব লড়ছে কঠিন কিডনি রোগের সঙ্গে।

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরী গ্রামের কাজী বাড়ির ইকবাল হোসেনের ছেলে শাকিব। প্রায় সাড়ে তিন বছর আগে কিডনি-জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর থেকেই চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াচ্ছে অসহায় পরিবারটি।

শাকিবের বাবা একজন অত্যন্ত দরিদ্র ও নিরীহ মানুষ। মানুষের কাজ করে কোনোরকমে সংসার চালান। সন্তানের চিকিৎসার জন্য এলাকার মানুষের সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন। কিন্তু শাকিবের চিকিৎসা এখনো শেষ হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, শাকিবকে আরও উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে চিকিৎসা করাতে পারলে তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।

তাই শাকিবের পরিবার ও এলাকাবাসী সমাজের বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।
আপনার সামান্য সহযোগিতাও হতে পারে শাকিবের জন্য নতুন জীবনের আশার আলো।
হয়তো আপনার সহযোগিতাতেই একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচবে।

সহযোগিতা ও যোগাযোগ:
বিকাশ/নগদ: ০১৮৫১২৭৮৩১০

আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী শাকিবের পাশে দাঁড়াই।
একটি শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন—মানবতার হাত বাড়িয়ে দিন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন