প্রিন্ট তারিখ: ০৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচর আলগী বাজারে যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে ওসির রাতের অভিযান

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলার ব্যস্ততম আলগী বাজারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে রাতের বেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম পিপিএম।

রোববার (৪ অক্টোবর ২০২৬) রাতে আলগী বাজারে সরেজমিনে গিয়ে সড়কের ওপর অবৈধভাবে রাখা মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ওসি। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যাতে অবৈধভাবে মালামাল রাখা বা দোকানের পণ্যসামগ্রী ছড়িয়ে রাখা না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ওসি মোহাম্মদ শাহ আলম পিপিএম বলেন, আলগী বাজারে যানজট ও ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হতে দেওয়া হবে না। জনস্বার্থে বাজারকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে আলগী বাজারে যানজট কমার পাশাপাশি পথচারীদের চলাচলও স্বাভাবিক হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন