প্রিন্ট তারিখ: ০৩ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন মাইলফলক: INTAC’26-এ বলিষ্ঠ উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী— INTAC’26। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (KLCC) আয়োজিত এই মহাসমাবেশে নজর কাড়ছে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং দেশের শীর্ষস্থানীয় ট্রাভেলটেক প্রতিষ্ঠান M360 ICT অংশ নিয়েছে মোট ২টি বুথে।

​এখানে দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক রূপ, সমৃদ্ধ ঐতিহ্য ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রসমূহ। একই সাথে নজর কাড়ছে বাংলাদেশের উদীয়মান পর্যটন প্রযুক্তির বৈচিত্র্যময় সেবা।

মেলায় মালেশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী শামীমার নেতৃত্বে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর বুথ পরিদর্শন ও মতবিনিময়, গেস্ট অফ অনার জনাব আকবাল সেটিয়া -সহ বিদেশি অতিথিদের বাংলাদেশ বুথ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়।

মেলার উদ্বোধন শেষে ‘গেস্ট অব অনার’ ও প্রমোশনস ডেপুটি ডিরেক্টর জেনারেল আকবাল সেতিয়াসহ বিশিষ্ট অতিথিগণ বাংলাদেশ বুথ ঘুরে দেখেন এবং বাংলাদেশকে ধন্যবাদ জানান।

​এ ছাড়া প্রথম দিনই মেলার বিভিন্ন বুথ ঘুরে দেখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এ সময় তিনি বিশ্ব পর্যটকদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কৌশলগত মতবিনিময় করেন।

বিশ্বের ২৫টি দেশের ১৫৫টি বুথ নিয়ে আয়োজিত এবারের INTAC’26-এ বাংলাদেশের এই সফল অংশগ্রহণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পর্যটন খাত ও প্রযুক্তি সেবার প্রচার বাড়াতে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও সংশ্লিষ্টদের।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন