হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সম্মানিত সদস্য ও সাংবাদিক মোহাম্মদ উল্যাহ বুলবুলের বড় ভাই বাদল মারা গেছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর স্বজনেরা তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।