সৌদি আরবের রাজধানী রিয়াদে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে SunCity’s Polyclinic Riyadh Super League—RSL Season-1 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার সন্ধ্যায় Olaya Cricket Ground-এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফাইনালে মুখোমুখি হয় বি-বারিয়া এক্সপ্রেস ও বদিয়া লায়ন্স।
প্রথমে ব্যাট করে বদিয়া লায়ন্স নির্ধারিত সময়ে ১৬৪ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বি-বারিয়া এক্সপ্রেস।
দলটি ১৬৬ রান সংগ্রহ করে ২ রানের ব্যবধানে জয় তুলে নেয় এবং SunCity’s Polyclinic Riyadh Super League—Season-1-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন SunCity’s Polyclinic-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্যের শুরুতেই তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে সান সিটি পলিক্লিনিক এর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শেখ রাকিব। এছাড়াও আয়োজকদের আমন্ত্রণে রিয়াদের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসীদের কর্মব্যস্ত জীবনের মাঝে খেলাধুলার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও শক্তিশালী করাই এই টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।
ফাইনাল ম্যাচকে ঘিরে Olaya Cricket Ground পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায়।
ক্রিকেটের উত্তেজনা, আনন্দ আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে SunCity’s Polyclinic Riyadh Super League—RSL Season-1-এর প্রথম আসরের।