চাঁদপুরের হাইমচর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটি নিয়ে আপত্তি জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর হারুন অর রশিদ গাজী।
তিনি বলেন, নবগঠিত কমিটির বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না। কমিটি অনুমোদনের পর বিষয়টি জানতে পারেন। কমিটিতে ‘ফ্যাসিবাদের দোসর’ রয়েছেন—এমন অভিযোগ জানতে পেরে তিনি কমিটি নিয়ে আপত্তি জানিয়েছেন।
প্রফেসর হারুন অর রশিদ গাজী বলেন, কমিটি গঠনের আগে সংশ্লিষ্ট নেতাকর্মীদের রাজনৈতিক ভূমিকা ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। নবগঠিত কমিটির সদস্যদের বিষয়ে যাচাই করে বিতর্কিত বা দলের আদর্শবিরোধী ব্যক্তিদের বাদ দিয়ে পুনরায় কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও সাংগঠনিকভাবে শক্তিশালী কমিটি গঠন করা প্রয়োজন।
অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন প্রফেসর হারুন অর রশিদ গাজী।