প্রিন্ট তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৭০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ।

 

রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আটটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে তাদের আটক করে।

রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর এসব তথ্য নিশ্চিত করেন।

পরে মুচলেকা নিয়ে ৩৫৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

 

নাদিরা নুর জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করা হয়।

 

এসপি মিজানুর রহমান জানান, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন