প্রিন্ট তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালয়েশিয়ায় ইসমাইল জবিউল্লাহর উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের স্বার্থরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহর মালয়েশিয়া আগমন উপলক্ষে এ সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপি।

​মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান বাদল খান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এবং হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশী অধ্যাপকবৃন্দ, শীর্ষস্থানীয় প্রবাসী ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

​মতবিনিময় সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, পাসপোর্ট ও আইনি সুবিধা জোরদারসহ সার্বিক কল্যাণে সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইসমাইল জবিউল্লাহ প্রবাসীদের সকল যুক্তিসঙ্গত দাবি ও সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​উক্ত সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশী ও দলীয় নেতাকর্মীরা মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির মেলবন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন