প্রিন্ট তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের পিতা এবং সাবেক সরকারি কর্মকর্তা মরহুম মো. আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার শাহরাস্তি মারকাজুল কোরআন হিফয মাদ্রাসায় এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মো. শাহজালাল, আন-নূর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের পরিচালক আবদুর রহমান আরজু এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মো. আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রবিবার বাদ জোহর কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে।

এতে দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত থাকবেন শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাইন উদ্দিন, খোরশেদ আলম পাটোয়ারীসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া ও মোনাজাতে মরহুম মো. আবদুল খালেক পাটোয়ারীসহ পৃথিবী থেকে বিদায় নেওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন